ব্যবহারের শর্তাবলি
Paperless Education প্ল্যাটফর্ম ব্যবহারের সাধারণ নিয়ম ও আইনি বাধ্যবাধকতা।
Paperless Education ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। এই সার্ভিসটি গ্রহণ করার মাধ্যমে আপনি নিম্নোক্ত শর্তাবলি মেনে নিতে সম্মত হচ্ছেন। অনুগ্রহ করে ব্যবহারের আগে শর্তাবলি ভালো করে পড়ে নিন।
অ্যাকাউন্ট তৈরি ও নিরাপত্তা
প্লাটফর্ম ব্যবহারের জন্য আপনাকে সঠিক তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। অ্যাকাউন্টের পাসওয়ার্ড ও যেকোনো গোপন তথ্যের গোপনীয়তা রক্ষার দায়িত্ব সম্পূর্ণভাবে আপনার। একাধিক ব্যবহারকারীর মধ্যে একই অ্যাকাউন্ট শেয়ার করা প্ল্যাটফর্ম সুরক্ষার পরিপন্থী।
কপিরাইট ও মেধা সম্পত্তি
Paperless Education-এ পরিবেশনকৃত সকল ই-বুক, লেকচার শিট, পরীক্ষা ও প্রশ্নপত্র আমাদের নিজস্ব সম্পত্তি অথবা স্বত্বাধিকারীদের মেধা সম্পত্তি। প্ল্যাটফর্ম থেকে কোনো কনটেন্ট কপি বা অননুমোদিতভাবে অন্যত্র প্রচার ও ডাউনলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।
ফি এবং পেমেন্ট
আমাদের প্রিমিয়াম বান্ডেল বা গ্লোবাল পাসের সাবস্ক্রিপশন চার্জসমূহ অপরিবর্তনযোগ্য এবং কোনো অবস্থাতেই অফেরতযোগ্য। যেকোনো ফি পরিবর্তনের অধিকার প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ বহন করে।
সার্ভিস পরিমার্জন ও বাতিলকরণ
কোনো ব্যবহারকারী প্ল্যাটফর্মের নীতি বা নিরাপত্তা লঙ্ঘন করলে কর্তৃপক্ষ তার অ্যাকাউন্ট সাময়িকভাবে বা স্থায়ীভাবে স্থগিত অথবা বাতিল করার পূর্ণ ক্ষমতা রাখে।
শর্তাবলি পরিবর্তন
প্লাটফর্মের উন্নয়নে বা আইনি প্রয়োজনে যেকোনো সময় এই ব্যবহারের শর্তাবলি পরিবর্তন করা হতে পারে। পরিবর্তিত শর্তাবলি ওয়েবসাইটে প্রকাশ করার সাথে সাথে তা কার্যকর হবে।
