গোপনীয়তা নীতি
Paperless Education-এ আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও সুরক্ষার প্রতিশ্রুতি।
আপনার গোপনীয়তা রক্ষা করা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। Paperless Education আপনার ব্যক্তিগত তথ্য কীভাবে সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার করে তা এই নীতির মাধ্যমে স্পষ্ট করা হলো।
সংগৃহীত তথ্যসমূহ
আমাদের প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন, পারচেজ ও সাবস্ক্রিপশনের সময় আমরা আপনার নাম, ইমেইল অ্যাড্রেস, ফোন নম্বর এবং পেমেন্টের বিবরণী সংগ্রহ করি। আমরা কখনই আপনার পাসওয়ার্ড ও কার্ডের পিন নম্বর ডিক্রিপ্ট করা অবস্থায় সংরক্ষণ করি না।
তথ্যের ব্যবহার ও প্রয়োজনীয়তা
আপনার সংগৃহীত তথ্য শুধুমাত্র অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, অর্ডার প্রসেসিং, সিকিউরড পেমেন্ট ট্রানজেকশন, সাপোর্ট প্রদান এবং আমাদের নতুন ফিচার বা অফার সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট পাঠানোর কাজে ব্যবহৃত হয়।
তথ্যের নিরাপত্তা ও শেয়ারিং
আমরা আপনার তথ্যের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে এনক্রিপশন টেকনোলজি ব্যবহার করি। আইনি বাধ্যবাধকতা ব্যতীত কোনো তৃতীয় পক্ষের সাথে আপনার ব্যক্তিগত তথ্য বিক্রয় বা আদান-প্রদান করা হয় না।
কুকিজ ও ট্র্যাকিং নীতি
আমাদের ওয়েবসাইটে আপনার ইউজার এক্সপেরিয়েন্সকে আরও সমৃদ্ধ ও সাবলীল করতে আমরা কুকিজ ব্যবহার করি। আপনার ব্রাউজার সেটিং থেকে যেকোনো সময় কুকিজ ডিজেবল বা বন্ধ করতে পারবেন।
যোগাযোগ ও সংশোধন
আমাদের সংগৃহীত আপনার যেকোনো তথ্য সংশোধন, পরিবর্তন বা ডিলিট করার ব্যাপারে সাহায্যের প্রয়োজন হলে সরাসরি আমাদের যোগাযোগ পেইজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন।
